আবহাওয়াজাতীয়

ভোর থেকেই বৃষ্টি, আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া?

বাংলা টিভি ডেস্ক: ভোর থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ঝরছে বৃষ্টি। দুপুর পর্যন্ত আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের দেয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এছাড়া পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয় ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ।

গতকাল মঙ্গলবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সংশ্লিষ্ট খবর

Back to top button