রাজনীতিঅন্যান্যজামায়াতবাংলাদেশ

সংসদে অসুস্থ হয়ে পড়লেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য

বাংলা টিভি ডেস্ক: জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশনের ২৪তম বৈঠক চলাকালে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার অসুস্থ হয়ে পড়েন।

বুধবার (২৯ এপ্রিল) জোহরের নামাজের কিছুক্ষণ আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বক্তব্য রাখার সময় এই ঘটনা ঘটে।

এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ কিছুক্ষণের জন্য অধিবেশন স্থগিত করে অসুস্থ সংসদ সদস্যকে চিকিৎসার জন্য সংসদের চিকিৎসককে ডেকে পাঠান। কিছুক্ষণের মধ্যেই পুনরায় শুরু হয় অধিবেশনের কার্যক্রম।

সংশ্লিষ্ট খবর

Back to top button