গ্রাম বাংলাঅন্যান্যদেশবাংলাবাংলাদেশ

বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরির চাপায় সন্তানের মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার নিউ মার্কেট এলাকায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাদ্রাসা পড়ুয়া এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) সকালে উপজেলার পৌর এলাকার আজগর আলী স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে বাবা ও সন্তান যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ছিটকে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় ওই মাদ্রাসা ছাত্র। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থী আজগর আলী স্কুল সংলগ্ন একটি মাদ্রাসার ছাত্র ছিল বলে জানা গেছে।

রাব্বি নামের এক চালক জানান, একটি বাসকে ওভারটেক করতে গেলে সামনে আরেকটি লরি আসতে দেখে ব্রেক করলে ছিটকে ছেলেটি নিচে পড়ে যায়। পরে আবার টান দিয়ে ছেলেকে তুলতে গেলে লড়িটি তাকে চাপা দেয়। নিজের চোখের সামনে ছেলের মৃত্যু দেখে বাবার কষ্ট ছিল অসহনীয়।

আলমগীর নামের একজন অভিযোগ করে বলেন, সড়কের ওই অংশে খানাখন্দ থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। রাস্তার সংস্কার ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হলে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হতো।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button