জাতীয়অন্যান্যবাংলাদেশ

মঙ্গলবার সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বাংলা টিভি ডেস্ক: জরুরি সংস্কারকাজের জন্য আজ মঙ্গলবার (৫ মে) সুনামগঞ্জ শহরের সব এলাকায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সংযোগ বন্ধ রাখা হবে।

পিডিবির স্থানীয় সূত্র জানায়, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত সংযোগ লাইনের একটি টাওয়ারের গোড়া মরিচায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের কালিপুর হাওর এলাকায় অবস্থিত ওই টাওয়ারের স্থলে নতুন পোল বসানোর জন্য জরুরি ভিত্তিতে সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে।

এ কারণে সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত সংযোগ চালু করা হবে বলে জানানো হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ। বলছে, লাইনের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এ জরুরি মেরামত কাজ হাতে নেয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর কাজ শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button