গ্রাম বাংলাঅন্যান্যঅন্যান্যদেশবাংলাবাংলাদেশবিএনপিরাজনীতি

ঘোষণার ২৪ ঘণ্টা না যেতেই পদ হারালেন ছাত্রদল নেতা

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা পার না হতেই জেলা আহ্বায়ক ফিরোজ আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে।

বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনা জেলা শাখার আহ্বায়ক ফিরোজ আহমেদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে উক্ত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হলো। সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে খুলনা জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ফিরোজ আহমেদকে আহ্বায়ক, আবু জাফরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও খান ইসমাইল হোসেনকে সদস্য সচিব করে ৩০ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button