খেলাধুলাক্রিকেট

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। রোববার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনকে ঘিরে শুরু থেকেই তেমন উত্তেজনা দেখা যায়নি। ভোটগ্রহণ শুরুর পর প্রথম ভোট পড়তেও প্রায় ৩৫ মিনিট সময় লাগে। তবে নির্বাচন উপলক্ষে স্টেডিয়াম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং চলাচলেও কিছুটা নিয়ন্ত্রণ রাখা হয়েছে।

সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও বিভাগের কাউন্সিলর এবং পরিচালক পদপ্রার্থীরা ভোটকেন্দ্রে আসতে শুরু করেন। যদিও এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আটজন পরিচালক নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে সাতজন আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-১ থেকে এবং একজন ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন।

তবে এবারের নির্বাচনের মূল আকর্ষণ ক্লাব ক্যাটাগরি বা ক্যাটাগরি-২। এই বিভাগে ১২টি পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন প্রার্থী। আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন Tamim Iqbal এবং আবাহনী লিমিটেডের প্রতিনিধি ফাহিম সিনহা।

এদিকে নির্বাচনে অংশ নিতে ৪১ জন ভোটার ই-ভোটিংয়ের জন্য ব্যালট সংগ্রহ করেছেন। তাদের মধ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ের তিনজন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন ভোটার রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button