ক্রিকেটখেলাধুলা

শূন্য রানে তিন উইকেট নেই অস্ট্রেলিয়ার

বাংলা টিভি ডেস্ক: প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিলেন তাসকিন আহমেদ। তবে আগের ম্যাচে ইনিংসের প্রথম বলে হলেও আজ বৃহস্পতিবার তৃতীয় বলে অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাথু শর্টের উইকেট উপড়ে ফেলেন তিনি।

আগের ম্যাচও তাসকিনের শিকার হয়েছিলেন এই ডানহাতি ব্যাটার। দ্বিতীয় ওভারে কপার কুনোলির উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান।

অফ স্টাম্পের বাইরে ডেলিভারিটি করেছিলেন তাসকিন। সেটা না খেলে ছেড়ে দেন শর্ট, এরপর দুর্দান্ত ইনসুইংয়ে ভেঙে যায় স্টাম্প। টানা তিন ম্যাচ ডাক মারলেন শর্ট। আর কুনোলি ক্যাচ দেন লিটন কুমার দাসকে।

এর আগে টস হেরে আগে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button