
বিনোদন ডেস্ক: হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম গ্রহণ করেছেন বলে দাবি করেছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ।
প্রতিবেদনে বলা হয়, ‘ব্রেকিং ব্যাড’ সিরিজে গাস ফ্রিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া এই অভিনেতা সৌদি আরবে অবস্থানকালে ইসলাম গ্রহণ করেন বলে জানানো হয়েছে। তিনি সেখানে ধর্মীয় বিশ্বাসের ঘোষণা ‘শাহাদাহ’ পাঠ করেন বলেও দাবি করা হয়।
তুর্কি আল-শেখের বরাতে আরও বলা হয়, ইসলাম গ্রহণের পর তিনি একটি মসজিদে প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজেও অংশ নেন। বিষয়টি সৌদি গেজেটসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এসপোসিতোর নিজস্ব কোনো বিবৃতি এখনো নিশ্চিতভাবে পাওয়া যায়নি বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।



