বাজারবাংলাদেশ

আজকের বাজারদর, ফার্মের মুরগির দাম কেজিপ্রতি ১৮৫ টাকা

বাংলা টিভি ডেস্ক: টানা বৃষ্টি ও জলাবদ্ধতার প্রভাব পড়েছে রাজধানীর মুরগির বাজারেও। মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগির দাম বেড়ে প্রতি কেজি ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ানবাজার, যাত্রাবাড়ী, টিকাটুলি ও পলাশী এলাকার ব্যবসায়ীরা জানান, পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধির কারণে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। কারওয়ানবাজারের বিক্রেতা আবদুল জলিল বলেন, বর্তমানে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৮৫ টাকা, সোনালি (কক) মুরগি প্রায় ৩২০ টাকা এবং লেয়ার মুরগি ৩৪০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতা ফারুক রহমান জানান, গত সপ্তাহে তিনি ব্রয়লার মুরগি ১৭৫ টাকা কেজি দরে কিনেছিলেন। তবে মঙ্গলবার একই মুরগি কিনতে হয়েছে ১৮৫ টাকা কেজি দরে। তার মতে, কয়েক দিনের টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বাজারে সরবরাহে প্রভাব পড়ায় দাম বেড়েছে।

শুধু মুরগিই নয়, বাজারে হাঁস ও ডিমের দামও বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজারে হাঁস প্রতি ১৫০ থেকে ২০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি ফার্মের মুরগির ডিমের দাম প্রতি হালিতে ৫ থেকে ১০ টাকা এবং হাঁসের ডিমের দাম প্রতি হালিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button