রাজনীতিজাতীয় নাগরিক পার্টি (এনসিপি)বিএনপি

আমরা রাস্তায় না নামলে বিএনপির লোকজন জেলখানায় বসে পাতলা ডাল খেত: পাটওয়ারী

গাইবান্ধা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা যদি গনঅভ্যুত্থানে না নামতাম বিএনপি জেলখানায় বসে বসে পাতলা ডাল খেত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জুলাই পদযাত্রা উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরো বলেন, তারেক রহমান সংস্কার নামে জাতির সঙ্গে প্রতারণা করছেন। বাংলাদেশের মানুষ এই প্রতারণার বিরুদ্ধে নতুন করে রাজপথে নেমে বিএনপির পতন আনবে। আমরা বাংলাশের সংস্কার ও বিচার বাস্তবায়ন করব। টেন্ডারবাজিসহ সকল দুর্নীতি বন্ধ করব।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সাদিয়া ফারজানা দিনা, সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদি, সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম, সদস্য সচিব আতিকুর রহমান আতিকসহ অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button