
বাংলা টিভি ডেস্ক: শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দিলে ধরে নেওয়া হবে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ বিশৃঙ্খল করতে সরাসরি ইন্ধন জোগাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর কাঁঠাল বাগান এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শহিদদের জন্য দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া। ভারতও এখন শেখ হাসিনাকে রাখতে চাইছে না। কারণ তাকে রাখা না রাখার সাথে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব পরবে না ।
আসিফ মাহমুদ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটলেও দুই বছর অতিবাহিত হওয়ার পরও স্বৈরাচারী ব্যবস্থার পুরোপুরি পতন নিশ্চিত করা সম্ভব হয়নি।



