
বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্যক্তিগত ও সমসাময়িক বিষয় নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বেশ সক্রিয় উপস্থিতি দেখা যায়।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে একটি রহস্যময় বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। পোস্টে তিনি লেখেন, ‘মেজাজ গরম হওয়ার আগ পর্যন্ত আমি একজন ভালো মানুষ, এরপর কোনো গ্যারান্টি নাই।’
পরীমণির এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। পোস্টটির পেছনে কোনো বিশেষ ঘটনা বা কারও প্রতি ইঙ্গিত রয়েছে কি না, তা নিয়ে ভক্ত ও অনুসারীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তবে এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।



