
গাইবান্ধা প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে গাইবান্ধা শহরের দেশি ভোজ কনফারেন্স হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা কমিটির সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি আল আমিন বিন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে ২৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করার পর তাদের শপথবাক্য পাঠ করান জেলা কমিটির সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ।
শপথ অনুষ্ঠানে নেতৃবৃন্দ নতুন কমিটির দায়িত্বশীলদের সংগঠনের আদর্শ, নীতি ও শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটির দায়িত্বশীলদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির দায়িত্বশীলরা আগামী দুই বছর সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।



