গ্রাম বাংলাদ্রব্যমূল্য

মির্জাপুর প্রেসক্লাবে পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

টাঙ্গাইল (ডিজিটাল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাবে এ মিলনমেলার আয়োজন করা হয়।

মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

অনুষ্ঠানে মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বাবর, এমপির সহধর্মিণী ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফাতেমা আজাদ সিদ্দিকী, ফারহান আজাদ মুগ্ধ, মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এরশাদ মিঞাসহ প্রেসক্লাবের সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মিলনমেলায় সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। পরে র‍্যাফেল ড্রয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button