
বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ‘বড় আব্বা’ (বড় চাচা) মো. রাজু ইসলাম (৬০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী গ্রামে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি
বুধবার রাত ১২টার দিকে সারজিস আলমের বাবা মো. সাজু ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে মো. রাজু ইসলাম এক স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক ঐতিহ্য অনুযায়ী, সদ্য প্রয়াত রাজু ইসলামকে সারজিস আলম ‘বড় আব্বা’ বলে সম্বোধন করতেন। মরহুমের জানাজা ও দাফনের সময় পরবর্তীতে জানানো হবে।
মো. রাজু ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন তার স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



