আন্তর্জাতিক

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালদ্বীপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে রাজধানীর পার্শ্ববর্তী দ্বীপ হুলুমালেতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে হাইকমিশনের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান, ডা. হুরিয়া পারভিন ও ডা. মো. হুদা ইব্রাহিম।

এ সময় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী এবং মালদ্বীপে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের অবদান অব্যাহত রাখারও আহ্বান জানান তাঁরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button