বাংলাদেশ

আমির হামজা একজন সরল মানুষ: তাশরীফ

বাংলা টিভি ডেস্ক: ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে অত্যন্ত সহজ-সরল ও সাদাসিধে স্বভাবের মানুষ হিসেবে অভিহিত করেছেন ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ। একই সঙ্গে আমির হামজাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, মহান আল্লাহ যেন তাদের সঠিক উপলব্ধি দান করেন—এমন প্রার্থনাও জানিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন জুবায়ের আহমাদ তাশরীফ। পোস্টে তিনি জানান, দীর্ঘদিন মুফতি আমির হামজার সঙ্গে চলাফেরা ও ঘনিষ্ঠভাবে মেশার সুবাদে তার ব্যক্তিত্ব সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে।

নিজের সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘মুফতি আমির হামজা হুজুরের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি। এই মজলুম আলেমেদ্বীন অত্যন্ত সরল সহজ একজন মানুষ।’

এ সময় মুফতি আমির হামজার মর্যাদা ও সম্মান আরও বৃদ্ধি পাওয়ার জন্য দোয়া করেন তিনি। পাশাপাশি তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সঠিক বুঝ ও হেদায়েত কামনা করেন।

ফেসবুক পোস্টের শেষাংশে জুবায়ের আহমাদ তাশরীফ লেখেন, ‘তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক তাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক প্রিয় মুফাসসিরের সম্মান বৃদ্ধি করুন।’

সংশ্লিষ্ট খবর

Back to top button