সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না: ডাকসু নেত্রী

বাংলা টিভি ডেস্ক: ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী ফাতিমা তাসনিম জুমার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। বিয়ের আগে সম্ভাব্য জীবনসঙ্গী সম্পর্কে ভালোভাবে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়ে দেওয়া তার পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্টটি প্রকাশ করেন জুমা। সেখানে তিনি লেখেন, ‘লজ্জায় মুখ ঢাকা এড়াতে বিয়ের আগে শিওর হয়ে নিন আপনার ‘শামি বাই’ কিনা।’
পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরেও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। সেখানে জুমা লেখেন, ‘বিবাহিতরা পিঞ্চ কইরেন না। সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না।’
তার এমন বক্তব্য ও শব্দচয়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। বিশেষ করে বিয়ের আগে জীবনসঙ্গী নির্বাচনের বিষয়ে দেওয়া পরামর্শটি অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।
তবে নিজের পোস্টে সম্ভাব্য জীবনসঙ্গী কিংবা নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি ফাতিমা তাসনিম জুমা।



