রাজনীতি

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

গত ১১ নভেম্বর রাতে এ ঘটনা ঘটে। পরে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন তিনি।

পোস্টে নুসরাত তাবাসসুম জানান, দুর্বৃত্তরা তাঁর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। তবে কারা এ হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

এ ঘটনার পরও দমে না যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি লেখেন, ভয়ভীতি কিংবা সহিংসতার মাধ্যমে তাঁর কণ্ঠ স্তব্ধ করা সম্ভব নয়। আগুনের পথ পেরিয়েও নিজের দায়িত্ব ও কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button