বাংলাদেশপ্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বাম পা হারানো আব্দুর রহিম

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। দীর্ঘদিন ধরে বাম পা না থাকায় স্বাভাবিকভাবে চলাফেরা ও দৈনন্দিন কাজকর্মে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে কৃত্রিম পা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাম পা হারানোর পর থেকে চলাফেরায় নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হচ্ছিল আব্দুর রহিমকে। তার এই অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করার লক্ষ্যে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।

সংশ্লিষ্টরা আশা করছেন, কৃত্রিম পা ব্যবহারের ফলে আব্দুর রহিমের চলাফেরা আগের তুলনায় সহজ হবে। পাশাপাশি দৈনন্দিন কর্মকাণ্ডে অন্যের ওপর নির্ভরশীলতা কমবে এবং সামাজিক ও ব্যক্তিগত জীবনে স্বাভাবিকভাবে অংশগ্রহণের সুযোগ বাড়বে।

সংশ্লিষ্ট খবর

Back to top button