
গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)’র শুনানি করতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন উচ্চ আদালত।
গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধে ক্যাবের করা এক রিট আবেদনের শুনানিতে আদালত এ নির্দেশনা দেন। দেশের চলমান জ্বালানি সংকট কাটাতে আমদানি করা হয় ব্যয়বহুল জ্বালানি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি। এই যুক্তিতে শুরু হয়েছে আবারো গ্যাসের দাম বাড়ানোর গণশুনানি।
এতে আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের জন্য গড়ে ১০৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়। সবশেষ ২০১৭ সালের মার্চ মাসে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো হয়।
বাংলাটিভি/প্রিন্স



