গ্রাম বাংলাদেশবাংলা

মুন্সীগঞ্জে অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক ১

মুন্সীগঞ্জ (ডিজিটাল) প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়ন থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ কমর উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে মৃধা বাজার এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত কমর উদ্দিন শিলই মধ্যকান্দি এলাকার সাইফুল বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি বিশেষ টিম শিলই ইউনিয়নের মৃধা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় জনগণের সহযোগিতায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ কমর উদ্দিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ​১টি দেশীয় একনলা বন্দুক,​ ১টি শর্টগানের কার্তুজের খোসা,​ ১টি অ্যাঙ্গেল কাটিং মেশিন ও ১টি ড্রিল মেশিন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button