গ্রাম বাংলাদেশবাংলা

নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৬

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের দিক থেকে আসা যাত্রীবাহী জে আর পরিবহনের একটি বাসের সঙ্গে ভাঙ্গার দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়। এ ঘটনায় অন্তত ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button