
প্রতিটি ভবনে ফায়ার সার্ভিস কর্মী ও অগ্নিনির্বাপণের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা রাখতে, নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে, ঢাকা ইউটিলিটি রিপোটার্স এ্যাসোসিয়েশন– ডুরা কর্তক আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
মেয়র বলেন, অনেকে বহুতল ভবনের সিঁড়িকে রান্নাঘর ও স্টোররুম হিসেবে ব্যবহার করে, যা আর মেনে নেয়া হবে না। একই সাথে সিটি করপোরেশনের প্রতিটি অফিসে বসানো হবে অভিযোগ বক্স।
আতিক বলেন, অগ্নিকান্ড রোধ করতে সকলের সহযোগিতায় কাজ করে যাবে সিটি কর্পোরেশন । তিনি আরও বলেন, সবাইকে বিল্ডিং কোড মেনে ভবন তৈরি করতে হবে। এই ধরণের দুর্ঘটনা রোধে সকলকে আরও সচেতন হওয়ার আহ্বানও জানান আতিক ।
বাংলাটিভি/ফাতেমা



