অন্যান্যদেশবাংলা

ভিসির কার্যালয়ে নুরসহ আন্দোলনকারীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলে এক শিক্ষার্থীকে মারধর ও ডাকসু ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাতভর ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে নুরসহ অন্যান্য শিক্ষার্থীরা।

এসময় ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, শামসুন্নাহার হল ভিপি ইমি এবং অরনি সেমন্তি খান, তালিম হাসান রিজভি, শাফি আব্দুল্লাহ, রাইহান, নুরুর বন্ধু রাশেদ ও ফারুক উপস্থিত ছিলেন।

এরআগে, মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফরিদ হাসানকে মারধরের ঘটনার অভিযোগপত্র দিতে স্যার সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে যান ডাকসুর ভিপি নুরুল হক নুর, সমাজসেবা সম্পাদক আকতার হোসেন, শামসুন্নাহার হলের ভিপি শেখ তাসনীম আফরোজ ইমি, ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির, অরণি সেমন্তি খানসহ কয়েকজন।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button