রাজনীতিবিএনপি

কোন গুপ্ত পরিকল্পনায় রেমিট্যান্স শাটডাউনের হুমকি, প্রশ্ন রিজভীর

বাংলা টিভি ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোন ক্ষমতা বলে বিরোধী দল রেমিট্যান্স শাটডাউনের ডাক দেয়, প্রবাসীরা সবাই কি ওই দলের লোক?

একইসঙ্গে রেমিট্যান্স শাটডাউনের হুমকির নেপথ্যে কোনো গুপ্ত পরিকল্পনা আছে কি না, সে প্রশ্নও রাখেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে কমল কুঁড়ির রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, আলোচনা সভায় যোগ দিয়ে কথা বলেন রিজভী।

তিনি বলেন, রেমিট্যান্স শুধু সরকারকে নয়, পরিবারের জন্যেও পাঠানো হয়। দেশের চালিকাশক্তি যারা বন্ধ করতে চায়, তারা কোনোদিনই দেশের জন্য রাজনীতি করেনি।

এয়ারপোর্টে অন্যায়-অনিয়ম-অব্যবস্থাপনা হলে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ করা যায়। কিন্তু কর্মকর্তাদের গায়ে হাত দিলে ব্যবস্থা তো নেওয়া হবেই, যোগ করেন রিজভী।

অবসরপ্রাপ্ত মেজর আখতারের প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপিতে থাকাকালীনও সে কোনো শৃঙ্খলায় ছিল না। সে এমন কাজ করবে তখন জামায়াত নিজেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button