গ্রাম বাংলাদেশবাংলা

শান্তি পরিবহনের বাসচাপায় বউ-শাশুড়ির মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক বাস ও হেলপারকে আটক করেছে স্থানীয়রা।

নিহতরা হলেন- ওই উপজেলার নিলক্ষিয়া ঠাকুর পাড়া গ্রামের বৃদ্ধা উফেজা বেগম (৬৫) ও তার ছেলের স্ত্রী ফরিদা বেগম (৪০)।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন নামে একটি বাস জামালপুর-বকশীগঞ্জ সড়ক হয়ে রৌমারী যাচ্ছিল। পথে সকাল ৬টার দিকে ঠাকুর পাড়া অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ ঘটনায় বাস ও চালকের সহযোগী মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button