জামায়াতরাজনীতি

সিরাজীর শাশুড়ি ছবেদা বেগমের ইন্তেকাল, জামায়াতের শোক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা মজলিসে শূরা সদস্য ও রূপগঞ্জ দক্ষিণ থানা আমির মাওলানা সাইফুল ইসলাম সিরাজীর শাশুড়ি এবং রুকন আফরোজা সিরাজীর মমতাময়ী মা ছবেদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১২ অক্টোবর) বাদ ফজর নরসিংদী জেলার মাধবদী উপজেলার নগর বানিয়াদী গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৬ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আছর নগর বানিয়াদী গ্রামের মসজিদ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ছবেদা বেগমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার আমির প্রিন্সিপাল মাসউদ-উর-রহমান গিয়াস এবং জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন যেন তিনি তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলসমূহ বহুগুণ বাড়িয়ে তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। পাশাপাশি তাঁরা শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন শোক সহ্য করার জন্য মহান আল্লাহর কাছে সবরে জামিল বা ধৈর্যের তাওফিক কামনা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button