অন্যান্যবাংলাদেশ

বিদ্যুতের উন্নতির পেছনে অন্যতম অবদান দেশীয় প্রকৌশলীদের: আবদুস সবুর

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি)-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো.আবদুস সবুর বলেছেন,দেশে আজ বিদ্যুতের এই উন্নতির পেছনে অন্যতম অবদান আমাদের দেশীয় প্রকৌশলীদের। দেশীয় প্রকৌশলীরা সিস্টেম লস এক অংকে নামিয়ে এনেছে।আপনারাই বাংলাদেশকে আগামীদিনের পথ দেখাবেন।

বুধবার রাতে (১০ এপ্রিল) আইইবি’র তড়িৎ কৌশল বিভাগের উদ্যোগে ‘স্মার্ট গ্রিড : দ্য পাথওয়ে টু ডিজিটাল পাওয়ার সিস্টেম ফর বাংলাদেশ- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল মাত্র ২৩০ মেগাওয়াট। এখন তা ২১ হাজার ১৬৯ মেগাওয়াট।১০ বছর আগেও এই ক্ষমতা ছিল মাত্র তিন হাজার ৫০০ মেগাওয়াট। ৯৩ শতাংশ জনগণ এখন বিদ্যুতের আওতাধীন। মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন প্রতি ঘণ্টায় এখন ৪৬৪ কিলোওয়াট, যা বিগত ৯ বছরে দ্বিগুণ হয়েছে। সামনে আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করা, ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট আর ২০৪১ সালের মধ্যে ৭৯ হাজার মেগাওয়াটে উন্নীত করা।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। এছাড়া সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, পিজিসিবি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী জামিল আহমেদ। অনুষ্ঠানে আইইবি’র তড়িৎ কৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, আইইবি’র তড়িৎ কৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মো. রমিজ উদ্দিন সরকার। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আইইবি’র তড়িৎ কৌশল বিভাগের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী প্রতীক কুমার ঘোষ।

বাংলাটিভি/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button