বিএনপিঅপরাধরাজনীতি

জামালপুরে ইয়াবাসহ বিএনপি নেতা আটক

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় ৮৩ পিস ইয়াবাসহ মো. হোসেন আলী নামে এক স্থানীয় বিএনপি নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে তাকে আটক করা হয়। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

​আটককৃত মো. হোসেন আলী মেলান্দহ উপজেলার ৮নং ফুলকোচা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে দায়িত্বরত রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল মেলান্দহ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মো. হোসেন আলীকে আটক করা হয় এবং তাঁর হেফাজত থেকে ৮৩ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​ডিবি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অভিযান চালানো হচ্ছে। গোপন খবরের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাঁকে আটক করতে সক্ষম হই। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button