গ্রাম বাংলাদেশবাংলা
কক্সবাজারে সাগরে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

বাংলা টিভি ডেস্ক: কক্সবাজারের হিমছড়ি এলাকায় সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন
তিনি বলেন, ‘পর্যটকের একটি দল হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সাগরে গোসলে নামে। সেখানে ঢেউয়ে স্রোতে ভেসে যায় তারা। এসময় স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এখনো আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।’



