জাতীয়

‘একাত্তরের পরাজিত শক্তি আর বিদেশি প্রভুত্ববাদ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে’

বাংলা টিভি ডেস্ক: একাত্তরের পরাজিত শক্তি আর বিদেশি প্রভুত্ববাদ এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মেডিকেল ফিজিক্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আগামী অর্থবছরে স্বাস্থ্যখাতের চেহারা বদলে যাবে মন্তব্য করে তিনি বলেন, স্বাস্থ্যখাতকে আগামী দুই বছরের মধ্যে নতুন রূপ দেয়া হবে। এছাড়া দেশের প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ, ৪১ হাজার ৩৯০ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের পরিকল্পনার কথা জানান তিনি।

গত ১৭ বছরে স্বাস্থ্যখাতকে লুটপাটের মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্রে পরিণত করা হয়েছিল উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত সাত মাসে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইতোমধ্যেই দৃষ্টিগোচর কিছু কাজ করা হয়েছে।

জেলা পর্যায়ে রেডিওথেরাপি সেবা সম্প্রসারণের পাশাপাশি ব্রেস্ট ক্যান্সার ও যক্ষ্মা নিয়ে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিগগিরই সারাদেশে আড়াই হাজার নার্স নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button