
ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনার সঙ্গে জড়িত মো.শরীফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রাতে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে মো.শরীফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এই নিয়ে সন্দেহভাজন ও এজাহারভুক্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়,সন্দেহভাজন হিসেবে শরিফুল ইসলামকে আটক করা হয়েছে। আসামি কামরুন্নাহার মনিকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আরেক আসামি শামীমের ৭ দিনের রিমান্ড আবেদনের শুনানিও হবে আজ।
এদিকে,নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



