
বাংলা টিভি ডেস্ক: গোপালগঞ্জ পার হওয়ার সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়েছে, ভারত পার হলে তারা কি জয় শ্রীরাম বলবে নাকি বলে মন্তব্য করেছে আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান।
সদ্য জাপান থেকে দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
এসময় মো. তারেক রহমান বলেন, আমার স্যার বলছিলেন, আমাদের দেশে কেউ ইসলামিক শাসন চাইলে সেটাও হবে, ডানপন্থী চাইলে সেটাও হবে, বামপন্থী চাইলে সেটাও হবে। কিন্তু আমার মনে হয় এ দেশের মানুষ মোনাফেকপন্থী শাসন চায় না।
এসময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমাদের এই আন্দোলন সংগ্রামে অনেকে অনেক কিছু হারিয়েছেন। কেউ ব্যবসা হারিয়েছেন, কেউ চাকরি হারিয়েছেন, কেউ সম্পদ হারিয়েছেন, কেউ অত্যাচার নিপীড়নের কারণে বাবা-মার সেবা-যত্ন করতে পারেনি। বাবা মারা গেছে, জেলখানায় ছিলেন বলে দেখতেও পারেনি। এই বিষয়গুলো যেন প্রধানমন্ত্রী অ্যাড্রেস করেন, যেভাবে আমাকে উনি অ্যাড্রেস করেছেন।



