অন্যান্যরাজনীতি

অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার: নাহিদ

বাংলা টিভি ডেস্ক: দেশে সিলিন্ডার গ্যাসের বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে এলপিজি গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

পোস্টে তিনি উল্লেখ করেন, সরকারের অদক্ষতা ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে দেশের ১৮ কোটি মানুষ গুটিকয়েক কোম্পানির কাছে জিম্মি হয়ে পড়েছে। সিলিন্ডার গ্যাসের দাম অযৌক্তিক ও অবৈধভাবে বাড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতেই সরকার আবারও অযৌক্তিকভাবে এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র আট মাসের মধ্যেই সিলিন্ডার গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। কয়েক দফায় মূল্যবৃদ্ধি করা হলেও এর পক্ষে সরকার কোনো গ্রহণযোগ্য যুক্তি তুলে ধরতে পারেনি।

তিনি দাবি করেন, বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে এখনো দেশের তুলনায় প্রায় অর্ধেক দামে এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে। মানচিত্রদেখুন

ফেসবুক পোস্টে দেশের বাজার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপি আহ্বায়ক। তাঁর অভিযোগ, সরকার নির্ধারিত দামে দেশের কোথাও সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না। বরং দীর্ঘদিন ধরে নির্ধারিত দামের চেয়ে ৭০০ থেকে ১ হাজার টাকা বেশি দামে গ্রাহকদের সিলিন্ডার কিনতে হচ্ছে।

এ অবস্থায় সিলিন্ডার গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার এবং বাজারে সরকারের কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানান নাহিদ ইসলাম।

সংশ্লিষ্ট খবর

Back to top button