রাজনীতিঅন্যান্য

তারেক রহমানের সরকার আ.লীগের পথে হাঁটছে: নাসীরুদ্দীন

বাংলা টিভি ডেস্ক: রাতের আঁধারে গ্যাসের দাম বৃদ্ধি গণবিরোধী সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার রাতের বেলায় দাম বাড়িয়ে এমন সিদ্ধান্ত নিতো। এখন তারেক রহমানও সেই পথে হাঁটছেন। অবিলম্বে গ্যাসের দাম কমানোসহ গণবিরোধী সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন পাটোয়ারী।

চলমান গার্মেন্টস শিল্পের আন্দোলনে সরকারে গোয়েন্দা ব্যর্থতা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এর সুবিধা পতিত আওয়ামী লীগ নিচ্ছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এটা সরকার না, এটা সিন্ডিকেটের সরকার। কয়েকটা কোম্পানিকে সুবিধা দিতে এলপিজির দাম বাড়ানো হয়েছে। দ্রুততম সময়ে জ্বালানির মূল্য সমন্বয় করতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button