
কয়েক দিনের টানা বৃষ্টি ও ঝড়ের প্রভাবে চড়া রাজধানীর কাঁচাবাজার। এর অজুহাতে প্রায় সব ধরনের সবজি কেজিপ্রতি ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। তবে, চাল ডাল পেঁয়াজ রসুনসহ, মাংসের দাম রয়েছে গত সপ্তাহের মতই। এদিকে, পয়লা বৈশাখের উন্মাদনা শেষ হওয়ায়, ইলিশের বাজারও অনেকটা নিম্নমুখী।
বেশ কিছুদিন হলো বিদায় নিয়েছে শীত। তবে এখনো বাজারের আছে অনেক শীতের সবজি। পাশাপাশি, নতুন করে বাজারে আসতে শুরু করেছে বর্ষাকালীন নানা আগাম সবজি। তারপরও, গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজির। গত কয়েক দিনের বৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে বলে দাবি, বিক্রেতাদের। কিন্তু, বাজারে পর্যাপ্ত যোগান থাকায়, তা মানতে নারাজ ক্রেতারা।
তবে রাজধানীর মাছের বাজার রয়েছে গেল সপ্তাহের মতই। এ সপ্তাহে কিছুটা বরং কমেছে, ইলিশের দাম । এদিকে, পবিত্র শবে বরাত সন্নিকটে হওয়ায়, বাজারে মাংসের চাহিদা অনেকটা বেড়ে গেছে। তবে, দাম রয়েছে আগের মতই।
অন্যদিকে, আসন্ন রমজানে যাতে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকে- সে বিষয়ে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন, সাধারণ ক্রেতারা।
বাংলাটিভি/প্রিন্স



