
বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা ১টায় সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।
এই বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি।
এনসিপির সঙ্গে বৈঠকের পর ধীরে ধীরে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।
দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতা বিষয়ে রাজনৈতিক ঐক্যের আলোচনা করতে বুধবার (২৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্তে বৈঠকের পর সংলাপের এই পদক্ষেপ নেয়া হয়েছে।
সংলাপের এই আহ্বানকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই বিবেচনা করছে রাজনৈতিক নেতারা।
এনসিপি নেতারা বলছেন, আওয়ামী লীগ ইস্যুতে ঐক্যের বিষয়ে তারা ইতিবাচক ও একমত। তবে, তাদের অন্তত দুটো প্রস্তাবনা থাকবে। এক গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদের বাস্তবায়ন।



