আইন-বিচারবাংলাদেশ

রেনুর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

সন্তানকে স্কুলে ভর্তি করানোর বিষয়ে খোঁজ নিতে গিয়ে রাজধানীর উত্তর বাড্ডায় গণপিটুনিতে নিহত হন তাসলিমা বেগম রেণু। এ ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার ও বাড্ডা থানার ওসিসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান।

গত ২০ জুলাই বাড্ডায় স্কুলে সন্তানের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গেলে ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যা করা হয়।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button