গ্রাম বাংলাদেশবাংলা

কুমিল্লায় অস্ত্রসহ আটক ১

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্র ও এক রাউন্ড কার্তুজসহ মোহাম্মদ মনির (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

রোববার (১১ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত মনির একই ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সোনাইছা গ্রামের মাহবুবুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে নোয়াইজ্জা গ্রামে স্থানীয় লোকজন মনিরকে আটক করেন। এ সময় তার কাছে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ থাকার কথা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে অস্ত্র ও কার্তুজসহ থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসে থাকাকালে মনির নোয়াইজ্জা গ্রামের এক নারীর সঙ্গে সম্পর্কে জড়ান। সম্পর্কের সূত্র ধরে তিনি নারীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি দেশে ফিরে রোববার সকালে গ্রামে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় মনিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button