দ্বিগুন দামে করোনা পরীক্ষার কিট কেনায় সরকারের বিরুদ্ধে মামলা

দ্বিগুণেরও বেশি অর্থ দিয়ে চীন থেকে আনা করোনা পরীক্ষার কিট অপেক্ষাকৃত বেশি দামে কেনায় সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা।
অভিযোগ রয়েছে, ভারতে ওই কিটের সরবরাহকারী সংস্থা রিয়েল মেটাবলিকস অনেক বেশি দামে করোনা পরীক্ষার এই কিটগুলি সরকারের কাছে বিক্রি করেছে। আর এতেই বিরোধ বাঁধে কিটের আমদানিকারক সংস্থা ও সরবরাহকারী সংস্থার মধ্যে। বিরোধ গড়ায় আদালত পর্যন্ত।
আমদানি সংস্থা ম্যাট্রিক্স প্রতিটি করোনা কিট ২৪৫ টাকা করে চীন থেকে কিনেছে। অথচ এদেশে সরবরাহকারী সংস্থা রিয়েল মেটাবলিকস ও আর্ক ফার্মাসিউটিক্যালস সেগুলো সরকারের কাছে প্রতিটি ৬০০ টাকা করে বিক্রি করেছে। যার অর্থ ৬০ শতাংশ বেশি লাভ করেছে তারা।
এছাড়া চীন থেকে কেনা এই কিটগুলো যখন বিভিন্ন রাজ্যে পাঠানো হয় তখন দেখা যায় তার মধ্যে বেশিরভাগ কিটেই নানা সমস্যা রয়েছে, ফলে সেগুলো দিয়ে করোনা টেস্টের ফলাফল যথাযথভাবে মিলছে না।–ডিবিসি



