
বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ৩৩ তম জন্মদিন আজ। ১৯৮৭ সালের এই দিনে বগুড়ার মাটিডালিতে জন্মগ্রহণ করেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে মুশফিকের পথচলার শুরুটা ছিল স্বপ্নের মতো। ২০০৫ সালে ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডেই অভিষেক হয় ১৮ বছর বয়সী মুশফিকের। নিজের অভিষেক ম্যাচে খুব বেশি কিছু করতে পারেননি।
দুই ইনিংস মিলিয়ে ২২ রান করেন মুশি। কঠোর অধ্যবসায় ও তার চেয়ে বেশি পরিশ্রম দিয়ে নিজেকে পরিণত করেছেন বিশ্বমানের ব্যাটসম্যানে, হয়েছেন বাংলাদেশ দলের নির্ভরতার প্রতীক। ডাকা হয় মিষ্টার ডিপেন্ডেবল নামে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্টে ৭০ ম্যাচে করেছেন চার হাজার চারশো ১৩ রান। সর্বোচ্চ ইনিংস হার না মানা ২১৯, জিম্বাবুয়ের সঙ্গে ২০১৮ সালে। এছাড়াও সাতটি শতক আর ২১টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। ওয়ানডেতে ২১৮ ম্যাচে করেছেন ছয় হাজার একশো ৭৪ রান। শতক সাতটি।
সর্বোচ্চ সংগ্রহ ১৪৪ রান। আর টি-টোয়েন্টিতে পাঁচটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসে তার রান এক হাজার দুইশো ৮২। বাংলা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা মিষ্টার ডিপেন্ডেবলখ্যাত এই ক্রিকেটারের জন্য।
বাংলা টিভি/রাসেল



