
চট্টগ্রামের হালদা নদীর ডলফিন হত্যা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ডলফিন রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ৭২ ঘণ্টার মধ্যে ই-মেইল যোগে জানাতে বলা হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। ভার্চুয়াল আদালতে এটি হাইকোর্টের প্রথম আদেশ। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল কাইয়ুম লিটন। রাষ্টপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
এর আগে চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে সোমবার শুনানির জন্য ই-মেইলের মাধ্যমে একটি রিট আবেদন জমা দেন আইনজীবী লিটন।



