সমুদ্র সম্পদের টেকসই ব্যবহারে তিন দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার ও সহযোগিতা বাড়াতে বিশ্ব সম্প্রদায়কে তিনটি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে সুইজারল্যান্ডের জেনেভায় মহাসাগর নিয়ে এক সংলাপে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এই প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং ফ্রেন্ডস অব ওশান অ্যাকশন’-এর ব্যবস্থাপনায় গেলো ১ জুন থেকে জেনেভায় পাঁচ দিনের এ ভিডিও সংলাপ শুরু হয়। সংলাপে প্রধানমন্ত্রী বলেন, ‘মহাসাগরের এবং অন্যান্য জলজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতের জন্য, বিশেষ করে আমাদের সম্পদ এবং পণ্যের বাজারে প্রবেশ এবং প্রযুক্তি সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে।’
প্রথম প্রস্তাবে সামুদ্রিক সম্পদের পরিপূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার আহ্বান জানান তিনি। এছাড়া মৎস্য উন্নয়ন বিষয়ে যৌথ গবেষণা, উপকূলীয় বাসস্থান ও জীববৈচিত্র্য রক্ষায় মাছের উৎস চিহ্নিতকরণ এবং এর ব্যবস্থাপনায় জোর দেন শেখ হাসিনা।
দ্বিতীয় প্রস্তাবে তিনি, আঞ্চলিক মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি এবং অবৈধ, অননুমোদিত ও অনিয়ন্ত্রিত মাছ নির্মূল বন্ধের দৃষ্টিভঙ্গি নিয়ে মৎস্য উন্নয়ন বিষয়ে যৌথ গবেষণা পরিচালনার উপর জোর দেন। তৃতীয় প্রস্তাবে শেখ হাসিনা, উপকূলীয় বাসস্থান ও জীববৈচিত্র রক্ষায় মাছের উৎস চিহ্নিতকরণ এবং এর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’ এবং ফ্রেন্ডস অব ওশান অ্যাকশন’র ব্যবস্থানায় জেনেভোয় পাঁচদিনব্যাপী এই সংলাপ গত ১ জুন শুরু হয়েছে।সংলাপের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘মহাসাগরীয় স্থিতিস্থাপকতা,উদ্ভাবন এবং কর্মের জন্য জনগোষ্ঠীগুলোকে সংযুক্ত করা।’
করোনাভাইরাস মহামারী প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এই সভাটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন সমগ্র বিশ্ব এই ঘাতকভাইরাসের বিরুদ্ধে যুদ্ধরত।



