অন্যান্যবাংলাদেশ

কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ডা. ফেরদৌস খন্দকারকে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্টসিনাই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকার, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে দেশে ফিরলেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের দাবি প্রবাসী এই চিকিৎসকের শরীরে অ্যান্টি বডিটেস্ট পজিটিভ পাওয়ায় তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

মহামারি করোনার ভাইরাসের এইক্লান্তিকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাউন্টসিনাই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা.ফেরদৌস খন্দকার সেখানে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটিতে চিকিৎসা দিয়েছেন করোনার শুরুথেকেই।

তবে নিজ দেশে করোনা সংক্রমণ বাড়ায় ৭ জুন বিকেল ৫ টায় কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে ৬টা নাগাদ ডা.ফেরদৌস খন্দকারকে মহাখালীর ব্র্যাক ট্রেনিং সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোহয়।

এ বিষয়ে টেলিফোনে বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যঅধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান অ্যান্টিবডি টেস্ট রিপোর্ট পজিটিভ পাওয়ায় তাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এদিকে, এ বিষয় নিয়ে দুপুরে ফেসবুক লাইভে এসে অনাকাঙ্ক্ষিত এই বিষয় নিয়ে ক্ষোভ জানান এই প্রাবসী চিকিৎসক। এছাড়া জাতির পিতার হত্যাকারী পরিবারের সদস্য বলে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সারাদেশে, সে বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন এই চিকিৎসক।

এ সময় বিমানবন্দরে আটকা পড়া লাগেজে যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসা চিকতসা সরঞ্জাম যেকোন হাসপাতালে দিয়ে দেয়ারও অনুরধ জানান ডা.ফেরদৌস খন্দকার।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button