আতঙ্কিত না হয়ে সাহসিকতার সঙ্গে করোনা মোকাবেলা করুন: প্রধানমন্ত্রী

স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বুধবার শুরু হয়েছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৫টায় অধিবেশন শুরু হয়। বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত অনেকে সুস্থ হলেও মানুষ ভীত। তাই আতঙ্কিত না হয়ে সাহসিকতার সঙ্গে করোনা মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এদিকে, আগামীকাল সংসদে উপস্থাপন করা হবে নতুন অর্থ বছরের বাজেট। এবারের বাজেটের আকার হতে পারে ৫ লাখ ৬৮ হাজায় কোটি টাকার।
অধিবেশন শুরুর পরপরই জাতীয় অধ্যাপক ড.আনিসুজ্জামানের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে-বিদেশে যেসব ডাক্তার, স্বাস্থ্যকর্মী, প্রশাসন-পুলিশের সদস্য, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং অন্যান্য সরকারি-বেসরকারি কর্মচারী মৃত্যুবরণ করেছেন, তাদের মৃত্যুতেও সংসদে গভীর শোক প্রকাশ করা হয়।
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লাসহ ৮ জন সাবেক সংসদ সদস্য ও একজন সাবেক গণপরিষদ সদস্যের মৃত্যুতে সংসদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। শোক প্রস্তাবের বক্তব্যের সবার আত্মার মাগফেরাত কামানা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনাকে প্রকৃতির প্রতিশোধ আঙ্খায়িত করে মৃত্যু যেখানে অবধারিত, সেখানে ভয় না পেয়ে তা মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিজেকে সন্মুখ যোদ্ধা হিসেবে সামনের সারিতে থেকে যেকোনো সংকট মোকাবেলায় জীবন বিলিয়ে দিতেও পিছপা হবেন না বলে জানান বঙ্গবন্ধু কন্যা।
করোনা মোকাবেলায় চিকিৎসক, প্রশাসন ও সাংবাদিকসহ সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করছেন বলেও জানান শেখ হাসিনা। পরে করোনাকালে নিহতের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট দাড়িয়ে নিরাবতা পালন ও মোনাজাতে দোয়া করা হয়।
মানুষের জীবন রক্ষা আর জীবিকার নিশ্চয়তা দিতে-অর্থনৈতিক উত্তরণ, ভবিষ্যত পথ পরিক্রমা-শিরোনামে ২০২০-২১ অর্থবছরে আসছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট।
হাকিম মোড়ল, বাংলাটিভি



