ক্রিকেটখেলাধুলা

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজ বাতিল

করোনা ভাইরাসের কারণে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে নির্ধারিত সূচি বাতিল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মহামারির এই সময়ে ঝুঁকি এড়াতেই নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

মার্চ থেকে শুরু হয়ে এখন পর্যন্ত ভারতে চলছে লকডাউন। দেশটিতে বন্ধ রয়েছে ক্রিকেট। তাছাড়া দেশের পরিস্থিতিও খারাপ হচ্ছে দিনকে দিন। তাই শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে সিরিজ বাতিল করেছে টিম ইন্ডিয়া।

শুধু তাই না, বিসিসিআই জানিয়েছে ঝুঁকিপূর্ণ এই পরিবেশে শুরু হচ্ছে না খেলোয়াড়দের অনুশীলনও। জুনের চব্বিশ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা সিরিজ আর আগস্টের ২২ তারিখ থেকে জিম্বাবুয়ে সফরের কথা ছিলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button