খেলাধুলাফুটবল

পলস্মলিকে আবারো চায় বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির নিকট টেননিক্যাল এবং স্ট্র্যাটিজিক্যাল ডিরেক্টর হিসেবে সাবেক কোচ পলস্মলিকে আবারো নিয়োগের সুপারিশ করেছে সংস্থাটির টেনকিক্যাল কমিটি।

রোববার বিকেলে অনলাইন ব্রিফিংয়ে বিষয়টি জানান, বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল। সেইসাথে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ফুটবল একাডেমিগুলোকে নিয়ে পরিকল্পনা এবং তৃণমূল ফুটবলের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

২০১৬ সালের জুনে বাংলাদেশ ফুটবলের টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটিজিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন ইংল্যান্ডের পলস্মলি। তবে সবচেয়ে বেশি সময় দিয়েছেন নারী ফুটবলে, পেয়েছেনও সাফল্য। লাল-সবুজদের টানা দু’বার এএফসি অনুর্ধ্ব-১৬ ফুটবলে সেরা সাতে থাকা, একবার করে অনুর্ধ্ব-১৫ এবং অনুর্ধ্ব-১৮ সাফে চ্যাম্পিয়ন হওয়া, সবকিছুর পেছনেই পল স্মলির অবদান।

এ ছাড়া টেকনিক্যাল সাইডে তার দক্ষতার কারণে বয়সভিত্তিক দল এবং সিনিয়র দলের ফলাফলেও সন্তুষ্ট বাফুফে। সবকিছু যখন ভালোভাবে যাচ্ছিলো, তখন গত বছর হঠাৎ করেই, বাফুফেকে বিদায় বলে দেন পল। তাতে দেশের নারী ফুটবলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। সামনে রয়েছে সাফ টুর্নামেন্ট। তাই আবারো পলস্মলির সাথে নতুন করে চুক্তি করতে চায় বাফুফে।

দেরিতে হলেও বাফুফের নজর এবার, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা একশোর বেশি ফুটবল একাডেমি নিয়ে, কাজ করার। এছাড়া মিটিংয়ে পলস্মলির অধীনে আগামী এএফসি কোচিংয়ের আয়োজন করা এবং সার্টিফিকেট প্রদানের জন্যও পরিকল্পনার কথা জানানো হয়। মিটিংয়ে অনলাইনে সংযুক্ত ছিলেন পল।

মোহাম্মদ হাসিব, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button