আন্তর্জাতিকএশিয়া

মিয়ানমারের পাথর খনির ভূমিধসে নিহত ১৬২ ছাড়িয়েছে

মিয়ানমারের উত্তরাঞ্চলে জেড পাথরের খনিতে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা ১৬২ ছাড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরো অনেকে।

কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকায় জেড পাথরের খনিতে এই দুর্ঘটনায় বৃহস্পতিবার রাত পর্যন্ত ১২৬ জনের লাশ উদ্ধার করা হয়। পরে আরো ৩৬ জনের মৃতদেহ খুঁজে পায় উদ্ধারকর্মীরা।

কাচিনের হাপাকান্ত এলাকায় এই ধরনের এর আগেও কয়েকবার ঘটেছে। নিহত ও আটকে পড়াদের সবাই খনি শ্রমিক। তারা সেখানে পাথর সংগ্রহ করছিলো। অলংকার তৈরিতে ব্যবহৃত হয় মূল্যবান সবুজ রঙের প্রায়-স্বচ্ছ জেড পাথর।

বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর পাওয়া যায় দেশটিতে। দেশটির মোট জিডিপির বড় অংশই আসে এ শিল্প থেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button