অপরাধআইন-বিচারবাংলাদেশ

সাহেদের দুর্নীতির তথ্যচেয়ে বাংলাদেশ ব্যাংক ও স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি

রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদের ব্যাংক হিসাবের তথ্য এবং রিজেন্ট হাসপাতাল সংক্রান্ত প্রয়োজনীয় নথি চেয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট, বিএফআইইউ ও স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়েছে দুদক।

দুদকের অনুসন্ধান টিমের প্রধান উপপরিচালক আবু বকর সিদ্দিকের সই করা তলবি চিঠি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান বরাবর পাঠানো হয়েছে।

ক্ষুদ্রঋণ ও এমএলএম ব্যবসার নামে জনসাধারণের সাথে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নেয়াসহ আয়কর ফাঁকি, ভূয়া নাম ও পরিচয়ে ব্যাংক ঋণ নেয়ার  অভিযোগ রয়েছে সাহেদের বিরুদ্ধে।

এসব অভিযোগ প্রাথমিকভাবে যাচাই করে সোমবার সাহেদের আর্থিক অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

সংশ্লিষ্ট খবর

Back to top button